সৃজনশীল কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রেণীকক্ষের শিক্ষার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের তার্কিকদের সংগঠন ‘শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি’ ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। তৃতীয়বারের মতো আয়োজিত চার দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি বলেন, প্রযুক্তি ও দক্ষতানির্ভর জীবনসম্পৃক্ত জ্ঞানই শিক্ষা। ব্যক্তি বিকাশ এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য একাডেমিক শিক্ষার বাইরেও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, জ্ঞান প্রসারের জন্য বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। বিতর্ক জ্ঞান আহরণ ও চর্চার সুযোগ করে দেয়, যুক্তি দিয়ে নিজের মতামত প্রতিষ্ঠা ও অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শাহ-ই-আলম, সাবেক উপাচার্য মো. সাদাত উল্লাহ, প্রাণ গ্রুপের কর্মকর্তা ফারহান রশীদ প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মো. শহিদুর রশিদ ভূঁইয়া।‘প্রাণ ম্যাংগো জুস শেরেবাংলা কাপ বিতর্ক প্রতিযোগিতা’য় ৪০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ৩০০ বিতার্কিক অংশ নিচ্ছেন। গতকাল সকালে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।