সৃজনশীল চিন্তার মাধ্যমে শিক্ষাকে গতিশীল করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘শিক্ষার ক্ষেত্রে আমাদের একটি সুনির্দিষ্ট কিছু লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যগুলো শিক্ষকদের মাথায় থাকলে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা সহজ হবে। শিক্ষকেরা একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করলে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব। সৃজনশীল চিন্তার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে আরও বেশি গতিশীল ও তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষায় রূপ দিতে হবে।’ গতকাল শনিবার দুপুরে সিলেট অডিটোরিয়াম মিলনায়তনে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত ‘জেএসসি ও এসএসসি পরীক্ষায় সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠান ও শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সিলেট বিভাগের স্কুল এবং কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষাবিদ আবদুল আজিজ, পুলিশের উপমহাপরিদর্শক (সিলেট রেঞ্জের ডিআইজি) মকবুল হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে ‘শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, সিলেট শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমদ।কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, সিলেট স্কলার্স হোমের অধ্যক্ষ জুবায়ের আহমদ সিদ্দিকী, আম্বরখানা বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ, মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, সুনামগঞ্জের ছাতক এলপি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসুকুর রহমান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম প্রমুখ।