সৃজনশীল প্রশ্ন বাড়ানোর প্রতিবাদে ময়মনসিংহে সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক সৃজনশীল প্রশ্নপত্র ও নম্বর বাড়ানোর প্রতিবাদে গতকাল দুপুরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীল বিষয়ে প্রশ্নপত্র ও নম্বর বাড়ানোর প্রতিবাদে ময়মনসিংহের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। গতকাল রোববার দুপুরে শহরের গাঙ্গিনারপাড় মোড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, আগে ২ ঘণ্টা ১০ মিনিট সময়ে মোট ৬টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হতো। তাতে নম্বর থাকত ৬০। বাকি ৪০ নম্বর ছিল নৈর্ব্যক্তিক প্রশ্নে। আগামী বছর থেকে মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে, যাতে নম্বর থাকবে ৭০। সময় হবে ২ ঘণ্টা ৩০ মিনিট। আর নৈর্ব্যক্তিক প্রশ্নে নম্বর থাকবে ৩০।

শিক্ষার্থীরা জানায়, প্রস্তাবিত নতুন নিয়মে পরীক্ষা দেওয়া কষ্টকর হবে। তারা এই নিয়ম বাতিল করে আগের নিয়ম বহাল রাখার দাবিতে গতকাল গাঙ্গিনারপাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।