সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
বিভাগীয় পর্যায়ের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৫ গতকাল রোববার সকালে রাজশাহী সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অংশগ্রহণকারী প্রতিযোগীদের তিনটি গ্রুপ ও চারটি বিষয়ে ভাগ করা হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি ‘ক’, নবম-দশম ‘খ’ ও একাদশ-দ্বাদশ শ্রেণি ‘গ’ গ্রুপে ভাগ করা হয়। বিষয়গুলো হলো ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ, গণিত ও কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান। প্রতি গ্রুপ থেকে চারটি বিষয়ে একজন করে মোট ১২ জনকে সেরা নির্বাচন করা হয়। এই ১২ জন ২১ মার্চ ঢাকায় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।
বিজয়ীরা হলো ভাষা ও সাহিত্যে ‘ক’ গ্রুপে আখতার জাহান, ‘খ’ গ্রুপে জান্নাতুল ফেরদৌস এবং ‘গ’ গ্রুপে অনিকা বুশরা। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ‘ক’ গ্রুপে জান্নাতুল ফেরদৌস, ‘খ’ গ্রুপে ফারজানা বিনতে সিদ্দিকা ও ‘গ’ গ্রুপে শামছুন্নাহার শাম্মী। গণিত ও কম্পিউটার বিষয়ে ‘ক’ গ্রুপে রুবাইয়াত জালাল, ‘খ’ গ্রুপে শামীম আল মামুন ও ‘গ’ গ্রুপে ইসতিয়াক কবির। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ‘ক’ গ্রুপে সাদিয়া তাসনিম, ‘খ’ গ্রুপে নুসাইবা বিনতে জালাল ও ‘গ’ গ্রুপে ইমরুল হক।