প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুরা যেভাবে চায় সেভাবেই শেখাতে হবে। শিশু নিজে নিজেই তার মতো করে সমস্যার সমাধান করবে। তাদের প্রতিভা ও মেধাকে তাদের মতো করেই বিকশিত করার সুযোগ তৈরি করে দিতে হবে। এখানে একজন শিক্ষক কেবল সহযোগীর ভূমিকা পালন করবেন। সিলেট সদর উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার বেলা দুইটায় ‘শিশুর সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের উপপরিচালক তাহমিনা খাতুন। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা গীতা রানী সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথ।