সৃজনশীলতা ও মুক্তচিন্তা-চর্চার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীলতা, মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশের চর্চা করার আহ্বান জানিয়ে পালিত হলো বাংলা ব্লগসাইট প্রথম আলো ব্লগের (.িঢ়ৎড়ঃযড়স-ধষড়নষড়ম.পড়স) তৃতীয় বর্ষপূর্তি। ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকাল রোববার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো ব্লগের জন্মদিন।জন্মদিন উপলক্ষে বিভিন্ন জেলা থেকে প্রথম আলো ব্লগারদের পাশাপাশি একত্র হয়েছিলেন অন্যান্য বাংলা ব্লগের ব্লগার ও কর্মকর্তা। বিকেল তিনটায় শুরু হওয়া এ আয়োজনের শুরুতে নিজেদের নানা অনুভূতি ব্যক্ত করেন ব্লগাররা। শুরুতেই আড্ডায় এসে ব্লগারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।পুরো আয়োজনটি ছিল ব্লগারদের উচ্ছ্বাসে ভরা। নানা অনুভূতি প্রকাশের পাশাপাশি চলে গান ও কবিতা আবৃত্তি। জন্মদিনের কেক কাটেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ, উপসম্পাদক আনিসুল হকসহ সব ব্লগার।রাত সাড়ে আটটা পর্যন্ত চলে এই আনন্দ আয়োজন। এতে শুভেচ্ছা জানাতে এসেছিলেন সামহোয়্যারইন ব্লগের হেড অব অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস, বিডিনিউজ ব্লগের কৌশিক আহমেদ, আইরিন সুলতানা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান, রায়ানস আর্কাইভসের প্রধান নির্বাহী আহমেদ হাসান, প্রথম আলো ব্লগের সাবেক সঞ্চালক মাহবুব মোর্শেদ ও সালাহউদ্দিন শুভ্র, দৈনিক সংবাদ-এর সাংবাদিক মোহাম্মদ কাওছার উদ্দিন, ব্লগার একরামুল হক শামীমসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো ব্লগের সঞ্চালক নুরুন্নবী হাছিব, ব্লগার নীলসাধু ও সঞ্চালক মেহেদি রাসেল।জন্মদিন উপলক্ষে গত এক বছরে প্রথম আলো ব্লগে প্রকাশিত ব্লগগুলোর সেরা ছয়টি ব্লগ ভোটের মাধ্যমে নির্বাচন করা হয় ‘একরঙা এক ঘুড়ি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে। সেরা ছয় ব্লগার হলেন: সাইফ ভূঁইয়া, নাসির আহমেদ, রশীদ জামিল, শহিদুল ইসলাম প্রামাণিক, দেবব্রত মুখোপাধ্যায় ও কুহক। ব্লগের পুরো আয়োজন সরাসরি ইন্টারনেটে সম্প্রচার করে কমজগৎডটকম।