সৃষ্টিশীল কাজের ই-শপ সূর্যরাজ্যের উদ্বোধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূর্যরাজ্য ডটকমবিডি
সূর্যরাজ্য ডটকমবিডি

সূর্যরাজ্য ডটকমবিডি নামে নতুন একটি ওয়েবসাইটের উদ্বোধন হচ্ছে আগামীকাল শনিবার। চাইলে নিজের তৈরি যেকোনো সৃষ্টিশীল কাজ এখানে তুলে ধরা যাবে। সে কাজের প্রচার এবং সেখান থেকে আয় করার সুযোগ তৈরি করে শিল্পীকে আর্থিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবে সূর্যরাজ্য (shurjorajjo.com.bd) ।।

ধানমন্ডির রাশিয়ান কালচারাল সেন্টারে কাল বেলা ১১টার দিকে সূর্যরাজ্য নামে ওয়েবসাইটের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব এন আই খান।

অস্ট্রেলিয়াপ্রবাসী ফিদা হক সূর্যরাজ্য ডটকমবিডির  প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠাতারা জানিয়েছেন, সূর্যরাজ্য একটা ই-শপ। এখানে যেকোনো সৃষ্টিশীল কাজ বিক্রি করা যাবে। সেখানে পেমেন্ট অপশন হিসেবে থাকছে দেশের সর্বোচ্চ সংখ্যক ব্যাংককার্ড আর মুঠোফোন ওয়ালেট। দেশের ইন্টারনেট ব্যবহারকারীসহ প্রবাসীরাও  সূর্যরাজ্য থেকে সৃষ্টিশীল সব কাজ কিনতে পারবেন। আর পুরো কেনাবেচার প্রক্রিয়াটিই হবে ই-শপিংয়ের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, সার্চইঞ্জিন গুগলের বাংলাদেশের পরামর্শক কাজী মনিরুল কবির, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, বিজ্ঞাপনী সংস্থা গ্রের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গউসুল আলম শাওন প্রমুখ।