সেই অধ্যক্ষের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের মারপিটের ঘটনায় গ্রেপ্তার করা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রংধনু কিন্ডারগার্টেন অ্যান্ড মডেল হাইস্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহিদুলকে শাহজাদপুর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর জামিন নামঞ্জুর করে বিচারক তাঁকে কারাগারে পাঠান।
শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার স্কুল চলাকালীন একত্রে বিদ্যালয়ের প্রসাধনকক্ষে (ওয়াশ রুম) যাওয়ার অপরাধে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আটজন শিক্ষার্থীকে প্রচণ্ড মারপিট করেন অধ্যক্ষ।