সেই অভিভাবককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক লাঞ্ছনাকারী সেই অভিভাবককে গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে পটুয়াখালীর বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে। ৯০ জন শিক্ষার্থী গতকাল দ্বিতীয় দিনের মতো আসন্ন এসএসসি পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা বর্জন করে। বার্ষিক পরীক্ষার উত্তরপত্র দেখানোকে কেন্দ্র করে অভিভাবক আবু সালেক মীর রোববার বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও সহকারী শিক্ষক এনামুল হককে লাঞ্ছিত করেন।