সেই আ. রহমান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট কর অঞ্চল-৪-এর সেই সহকারী কর কমিশনার (অতিরিক্ত) আবদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার রংপুর কারাগারে পাঠানো হয়েছে।গত ২৯ জানুয়ারি আবদুুর রহমান সেজে আদালতে আত্মসমর্পণকারী সিলেটের আবদুর রউফকে গতকাল বিকেলে ছেড়ে দেওয়া হলে কারাগারের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। আবদুর রহমান ও আবদুর রউফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে পুলিশ।রংপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, আবদুর রহমানকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশে দেন। পরে তাঁকে রংপুর কারাগারে পাঠানো হয়। ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবদুর রহমান একেক সময় একেক কথা বলছেন।পুলিশ সূত্র জানায়, ওসি মুস্তাফিজুর রহমান গতকাল আবদুর রহমান ও আবদুুর রউফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করেন।এদিকে আদালতের নির্দেশে গতকাল বিকেলে আবদুর রউফকে ছেড়ে দেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে কারাগারের সামনে থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। রউফকে প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।নতুন করে গ্রেপ্তার হওয়ার পর রউফ গোয়েন্দা পুলিশকে জানান, নগদ ৫০ হাজার টাকা, পরে একটি চাকরি ও পরিবারের ভরণপোষণের ব্যয়ের বিনিময়ে তিনি আবদুুর রহমান সেজে আদালতে আত্মসমর্পণ করেন। আবদুর রহমান ১৯৮৯ সালে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান থাকার সময় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির গম আত্মসাতের দায়ে সাজা ও ভুয়া সনদে তাঁর চাকরি লাভের অভিযোগ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘সবই সম্ভব!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কাবিখার গম আত্মসাতের মামলায় তিন বছর সাজার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আবদুর রহমান তাঁর হয়ে সিলেটের আবদুর রউফকে (৫৫) রংপুরের আদালতে আত্মসমর্পণের জন্য রাজি করান।