সেই আইনজীবীর প্রতি আদালত অবমাননার রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দিয়ে সুপ্রিম কোর্টের মর্যাদা ও কর্তৃত্ব ক্ষুণ্ন করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। রুল জারির পাশাপাশি ভূমিকা ব্যাখ্যা করতে আইনজীবী মোজাম্মেল হককে আগামী ১৫ জুলাই সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। রুলে আদালত অবমাননার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।আইনজীবী মোজাম্মেল হক এই বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন বলে খবর প্রকাশিত হয়।গতকাল আদালত বলেছেন, পত্রপত্রিকায় জানা গেছে, এই আইনজীবী সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতি বরাবরে একটি চিঠি দেন। বিষয়টি তিনি সংবাদমাধ্যমে ফলাও করে প্রচারের ব্যবস্থা করেন। আবেদনটি পত্রিকায় প্রকাশ করে ওই আইনজীবী আদালতের মর্যাদা ও পবিত্রতা ক্ষুণ্ন করেছেন। আবেদনের বক্তব্য আদালত অবমাননাকর।