সেই ইটভাটা বন্ধ হয়নি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেকলে বাঁধা অবস্থায় ১১ শ্রমিককে উদ্ধারের পর রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় এলবিএম নামের ইটভাটাটি এখনো বন্ধ করা হয়নি বলে জানা গেছে। গত সোমবার লংগদুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ফ ম ফজলে রাব্বী ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানালেও পুলিশ বলছে ভাটাটি চালু আছে।গত শনিবার ওই ইটভাটা থেকে শেকলবন্দী শ্রমিকদের উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গত সোমবার পুলিশের হেফাজতে থাকা ওই শ্রমিকদের তাঁদের আত্মীয়দের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় মামলার তিন দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ঘটনার দিন আটক ইটভাটার দারোয়ান মো. ইসমাইলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাঙামাটি জেলহাজতে পাঠানো হয়েছে। ইউএনও ফজলে রাব্বী বলেন, বৈধ অনুমতি না থাকা এবং কাঠ পোড়ানোর অপরাধে এক মাস আগে ভ্রাম্যমাণ আদালত এলবিএম ইটভাটাকে জরিমানা করেন এবং তখনই ভাটাটির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এর কার্যক্রম চলার প্রশ্নই আসে না। তবে পুলিশের তথ্য অনুযায়ী রোববারও ভাটাটি চালু ছিল জানানোর পর তিনি বিষয়টি দেখছেন বলে জানান।মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাফায়াত উল্লাহ বলেন, ‘মামলার আসামি ইটভাটার মালিক শাহজাহানকে গ্রেপ্তারে সোমবারও ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটাটি চালু আছে।’