সেই ইটভাটার পরিবেশ ছাড়পত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া গ্রামের সেই ইটভাটার পরিবেশগত ছাড়পত্র বাতিল করেছে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়। গত ৩ মার্চ প্রথম আলোয় ‘পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ভাটা’ শিরোনামে খবর প্রকাশের পর এ ব্যবস্থা নেওয়া হলো। পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক আফরিন আকতার স্বাক্ষরিত পত্রে বলা হয়, শাজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামে অবস্থিত এনএম ব্রিকস নামের ইটভাটাকে গত বছরের ১৫ ডিসেম্বর শর্ত সাপেক্ষে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়।