সেই ইদ্রিসের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের সাবেক মেয়র মনজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনায় বাঁ পা হারানো ইদ্রিসকে আর্থিক অনুদান দিলেন চট্টগ্রাম নগরের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। গত সোমবার বিকেলে নগরের সিটি গেট এলাকার বাসভবনে জাহাজভাঙা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এ সময় ইদ্রিসের দুই কন্যাসন্তানের পড়ালেখার জন্য মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণাও দেন মনজুর আলম। পরে উপস্থিত আরও ৫৬ শ্রমিককে আর্থিক অনুদান দেন তিনি।
শ্রমিকদের উদ্দেশে মনজুর আলম বলেন, দুর্ঘটনা ঘটলে শ্রমিকেরা অসহায় হয়ে পড়েন। তখন মালিকদের উচিত সুচিকিৎসা করার পাশাপাশি তাঁদের বেতন চালিয়ে যাওয়া। সুস্থ হলে শ্রমিকদের সাধ্যমতো একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, উপাধ্যক্ষ বাদশা আলম, নারীনেত্রী দেলোয়ারা বেগম, সমাজকর্মী নুরুল আলম প্রমুখ।
১ মে প্রথম আলোতে ‘দুর্ঘটনার পর কেউ খোঁজ নেয় না’ শিরোনামে জাহাজভাঙা শ্রমিকদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।