সেই ইলিয়াছের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া ইলিয়াছ ভুঁইয়া জামিনে ছাড়া পেয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে জানান, উচ্চ আদালত থেকে জামিননামা কারাগারে আসার পর ইলিয়াছ ভুঁইয়াকে গতকাল বুধবার বিকেলে মুক্তি দেওয়া হয়। গত বছরের ১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেন। এরপর আদালত এলাকায় পুলিশ তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে ৫৮ লাখ টাকাসহ আটক করে। পরে তাঁর বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলা করা হয়।