সেই এনজিওর সঙ্গে করা চুক্তি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা-উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্প-২-এর কার্য-ক্রম বাস্তবায়নকারী সংস্থা উত্তরায়ণ জনকল্যাণ মহিলা সমিতির সঙ্গে করা চুক্তি বাতিল করেছে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো। ব্যুরোর মহাপরিচালকের পক্ষে প্রকল্প পরিচালক মো. জায়েদুল হক মোল্লা গত ২৫ এপ্রিল এই চুক্তি বাতিল করেন। জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. জালালুম বাঈদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান, প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম, অব্যবস্থাপনার কারণে উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নকারী ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।গত ১৩ মার্চ প্রথম আলোয় ‘পঞ্চগড়ে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমে দুর্নীতির অভিযোগ’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।