সেই কচ্ছপগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর থেকে উদ্ধার করা ৪৮০টি তারকা কচ্ছপ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পার্কের কচ্ছপ বেষ্টনীতে কচ্ছপগুলো অবমুক্ত করেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ্ চৌধুরী। এ নিয়ে পার্কে তারকা কচ্ছপের সংখ্যা ৫১০ হলো।জানা যায়, শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা গত রোববার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮০টি কচ্ছপসহ পীর মোহাম্মদ নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। পরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।পার্কের কর্মকর্তারা জানান, বাংলাদেশ বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক তপন কুমার দে কচ্ছপগুলো বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করার নির্দেশ দেন।ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন জাহেদ মো. মালেকুর রহমান জানান, অবমুক্ত কচ্ছপগুলো সুস্থ রয়েছে।