সেই কম্বল গুদাম থেকে আনা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় দুস্থ শীতার্তদের জন্য বরাদ্দ পাওয়া প্রায় দেড় হাজার কম্বল জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের গুদাম থেকে উপজেলা সদরে আনা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে তা দুস্থদের মধ্যে বিতরণ শুরু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে চলতি অর্থবছরে শীতার্ত দুস্থদের জন্য এক হাজার ৪২৮টি কম্বল বরাদ্দ পাওয়া যায়। পরিবহন বাবদ তাৎক্ষণিকভাবে অর্থ বরাদ্দ না থাকায় এত দিন কম্বলগুলো গুদাম থেকে উপজেলায় আনা সম্ভব হচ্ছিল না।
প্রথম আলোয় গত ৩০ ডিসেম্বর ‘তীব্র শীতে দুস্থরা নির্ঘুম, সরকারি কম্বল গুদামে’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপা হয়।