প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আদালত ভবনের সংরক্ষিত রেকর্ড কক্ষে দুই আইনজীবীসহ অন্তত ২৭ জনকে অবরুদ্ধ করে রাখার কারণে জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়াকে গতকাল বৃহস্পতিবার রেকর্ড কক্ষের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সহকারী কমিশনার মো. রেজাউর রহমান তাঁর স্থলাভিষিক্ত হন।চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জাকের হোছাইন প্রথম আলোকে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মাসুদুর রহমান ভূঁইয়াকে আমরা আপাতত রেকর্ড কক্ষ থেকে সরিয়ে নিয়েছি। মো. রেজাউর রহমান সংরক্ষিত ওই কক্ষে দায়িত্ব পালন করবেন।’