সেই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ গুঁড়া দুধ চুরির অভিযোগে হাসপাতালের রান্নাঘরের তত্ত্বাবধায়ক (চতুর্থ শ্রেণির কর্মচারী) সুদেব কুমার মণ্ডলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশ হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
গত মঙ্গলবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদারের পক্ষে এ নোটিশ দেন সহকারী পরিচালক (অর্থ ও স্টোরস) মো. আবদুস সালাম।
এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত কারণ দর্শানোর লিখিত কোনো জবাব পাইনি৷’
হাসপাতালের কর্মকর্তারা জানান, গত সোমবার হাসপাতালের পরিচালক রান্নাঘর পরিদর্শনে গিয়ে সুদেবের আলমারি থেকে প্রায় ১০ কেজি গুঁড়া দুধ ও ১৬টি জেলির (প্রতিটি ৫০০ এমএল) বক্স উদ্ধার করেন।