সেই কাউন্সিলর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লালকে গতকাল রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১১ এপ্রিল কাউন্সিলর বিল্লাল ও তাঁর সঙ্গীরা নগরের ছোটরা এলাকার শফিক মিয়ার ছেলে আশার মিয়াকে কুপিয়ে জখম করেন।