সেই কাভার্ড ভ্যানটি এখনো মহাসড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বেইলি সেতুর কাছে দেড় মাস আগে দুর্ঘটনাকবলিত সেই কাভার্ড ভ্যানটি এখনো মহাসড়কেই পড়ে আছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় বেইলি সেতুর কাছে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি মহাসড়কের ওপর পড়ে আছে। মহাসড়কের ওই স্থানে বাঁক থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না বলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গত ১৪ জুলাই সকাল সোয়া ছয়টার দিকে পণ্যবোঝাই ওই কাভার্ড ভ্যানের চাপায় এক ছাত্র ঘটনাস্থলেই নিহত হন। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে কাভার্ড ভ্যানটি পুড়িয়ে দেয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, গাড়িটি সরানোর জন্য মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।