সেই কাহিনি স্মরণ করবেন ২২ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই কাহিনি স্মরণ করবেন ২২ শিক্ষার্থী। ভারতীয় মিত্র বাহিনীর লক্ষ্যভ্রষ্ট মর্টার শেলের বিস্ফোরণে নিহত নয়জন শহীদের স্মরণে আয়োজন করেছে ‘নিনাদ’ নামের একটি মুক্তচিন্তক সংগঠন। এ সংগঠনের সদস্য হিসেবে রয়েছেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও কলেজের ২২ জন শিক্ষার্থী।সংগঠনের অন্যতম সদস্য রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী তায়েফ আহমদ চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনটি পড়ে আমরা সংগঠনের সব সদস্য অনুপ্রাণিত হয়েছি। ঘটনার ৪০ বছর অতিবাহিত হলেও পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাড়া কেউ সেই শহীদদের স্মরণ রাখেনি—এটা অত্যন্ত দুঃখের বিষয়। তাই এ ধরনের একটি ইতিহাস জনসমক্ষে প্রকাশ করার জন্যই আমরা শহীদদের স্মরণে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছি।’তায়েফ আহমদ জানান, সকাল সাড়ে নয়টায় মির্জাজাঙ্গাল এলাকায় শহীদদের সমাধিস্থলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। পরে নয়জন শহীদের স্মরণে নয়টি প্রদীপ প্রজ্বালন, শহীদদের পরিচিতি বর্ণনা, শহীদ পরিবারের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণা এবং পুষ্পস্তবক অপর্ণ করা হবে। ফাঁকে ফাঁকে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের শিল্পীরা ‘শোকসংগীত’ পরিবেশন করবেন। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর বিশাল বাংলায় ‘কেউ স্মরণ রাখেনি সেই কাহিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।