সেই কিন্ডারগার্টেনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যানার ও সাইনবোর্ড টাঙিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে দুটি কক্ষে তিন-চার মাস ধরে কথা-মণি নামের একটি কিন্ডারগার্টেনের কার্যক্রম চলে আসছিল। এ-সংক্রান্ত প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশের পর গত রোববার রাতে উপজেলা প্রশাসন ওই কিন্ডারগার্টেনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘ইউপি ভবনে কিন্ডারগার্টেনের কার্যক্রম চলতে পারে না। তাই তা বন্ধ করে দেওয়া হয়েছে।’