সেই কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে এক বাংলাদেশি কিশোরীকে (১৪) গণধর্ষণ ও পাচারের অভিযোগে গত সোমবার পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ধর্ষণের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর ওই কিশোরীকে পাচারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ গঠন করা হবে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। গত বৃহস্পতিবার একটি বাস টার্মিনাল থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশকে সে জানিয়েছিল, বাংলাদেশ থেকে কতিপয় ব্যক্তি তাকে ভারতে নিয়ে বিক্রি করে দিয়েছে এবং আহমেদাবাদ ও জুনাগড়ে সে নির্যাতনের শিকার হয়েছে। পরে পুলিশ তদন্ত শুরু করে। টাইমস অব ইন্ডিয়া