সেই কিশোরীর বিরুদ্ধে পাল্টা মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতিবান্ধায় বিয়ের নামে প্রতারণার শিকার সেই অন্তঃসত্ত্বা কিশোরী (১৩) ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়েছে। লালমনিরহাট মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রতারণার অভিযোগে ওই কিশোরীর মামলা দায়েরের আট দিন পর ১১ জুন একই আদালতে ছেলেকে গুম করার অভিযোগে পাল্টা মামলা দায়ের করেন আসামি আজমের বাবা ইব্রাহিম।আদালত হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উভয় মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।