সেই গুইসাপটি ছেড়ে দেওয়া হলো বনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিক্রির উদ্দেশ্যে বেঁধে রাখা ৩০ কেজি ওজনের সেই গুইসাপটিকে পটুয়াখালীর দশমিনা উপজেলার হাদিরচর বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
বাউফল উপজেলা বন কর্মকর্তা মো. চান মিয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক গুইসাপটিকে গতকাল বুধবার বিকেলে অবমুক্ত করা হয়েছে।
পুকুরের মাছ খেয়ে ফেলায় গত মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর বাউফল শহরের কয়েকজন তরুণ ৩০ কেজি ওজনের গুইসাপটিকে ধরে বিক্রির জন্য গাছের সঙ্গে বেঁধে রাখেন। গতকাল প্রথম আলোয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।