সেই চার ছাত্রীর পরিবারকে সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের মহিপুরে মাদকাসক্ত বখাটে যুবকের হাঁসুয়ার কোপে নিহত কণিকা ঘোষ ও মারাত্মকভাবে আহত তার তিন সহপাঠীর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল বুধবার মহিপুর এস এ এম উচ্চবিদ্যালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ সহায়তা দেয়।
নিহত কণিকা ঘোষের পরিবারকে সাত হাজার টাকা ও মরিয়ম খাতুন, তারিন আফরোজ ও তানজিমা তাহসিনের পরিবারকে পাঁচ হাজার করে মোট ২২ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউপির মহিপুরে মাদকাসক্ত বখাটে যুবক আবদুল মালেকের হাঁসুয়ার কোপে নিহত হয় কণিকা ঘোষ। একই সঙ্গে মারাত্মক আহত হয় অরুণবাড়ী গ্রামের মো. তাজেমুলের মেয়ে তানজিমা তাহসিন, বেহুলা গ্রামের মো. মকবুলের মেয়ে মরিয়ম খাতুন ও নসিপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে তারিন আফরোজ।