সেই চিকিৎসক কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুর রহমানকে (সেলিম) কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, বালিয়াকান্দির বকচর গ্রামের শোয়াইব আলীর স্ত্রী খুশি খাতুনকে (২৬) ১০ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে অবস্থিত শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে এক মেয়েশিশু জন্ম দেন খুশি। আবদুর রহমান ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবেদনবিদ তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষ হওয়ার কিছুক্ষণ পর খুশি মারা যান।
এ ঘটনায় রাতেই শোয়াইব আলী ওই দুই চিকিৎসকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল দুপুরে আবদুর রহমান রাজবাড়ী এক নম্বর আমলি আদালতে জামিন নিতে এলে বিচারক নাছির উদ্দিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।