সেই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ, বেতন কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ এবং তাঁর পাঁচ দিনের বেতন কর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি দায়িত্ব পালনে অবহেলা এবং বিধিবহির্ভূতভাবে গুরুদাসপুরে নোমান ক্লিনিকে চিকিৎসা-বাণিজ্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ফেরদৌস গতকাল শনিবার বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে চিকিৎসক আমিনুল ইসলামকে গতকাল নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঁচ দিনের বেতন কর্তন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর বেতন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার প্রথম আলোয় ‘চিকিৎসককে তিরস্কার করলেন সাংসদ’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।