সেই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয়ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করার ঘটনার মামলার আসামি সেই দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি গতকাল রোববার হয়েছে।
দুই চিকিৎসক হলেন সুরমান আলী ও জাকির হোসেন। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে শুনানি হয়। পরে আদালত আগামী বুধবার আদেশের জন্য দিন ধার্য রাখেন। গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, চলতি বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসেও শুনানি পিছিয়েছিল।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। একই সঙ্গে আসামিদের নিদোর্ষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন তাঁদের আইনজীবী। বুধবার আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।