সেই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয় ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করার ঘটনার মামলার আসামি সেই দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি নবম দফার মতো পিছিয়েছে।
দুই চিকিৎসক হলেন সুরমান আলী ও জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে দিন ধার্য ছিল। পরে আদালত আগামী ২৪ আগস্ট পরবর্তী দিন ধার্য করেন।