সেই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচারের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলামের শরীর থেকে সুচ বের না করার ঘটনার মামলার আসামি সেই দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সপ্তম দফার মতো পিছিয়েছে।
দুই চিকিৎসক হলেন সুরমান আলী ও জাকির হোসেন। গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে দিন ধার্য থাকলেও শুনানি হয়নি। গত বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, চলতি বছরের জানুয়ারি, মার্চ ও এপ্রিলে শুনানি পিছিয়ে ছিল।
বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে দিন ধার্য ছিল। ওই আদালতে বিচারক না থাকায় মামলাটির শুনানির জন্য মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।