সেই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস চলাকালে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এ ঘটনায় গতকাল শনিবার সকালে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন অষ্টগ্রাম হাসপাতালের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকের পর চিকিৎসা কর্মকর্তা ফারুক হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, গতকাল প্রথম আলোয় অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে ডিসি বললেন, ‘কোথাও কেউ নেই’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসে। মন্ত্রী অভিযুক্ত চিকিৎসা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবুল হাসনাত কিশোরগঞ্জের সিভিল সার্জনকে মন্ত্রীর এই নির্দেশনার কথা জানান।