সেই চিকিৎসকের জামিন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (সহকারী রেজিস্ট্রার) চিকিৎসক মিজানুর রহমানের জামিন মঞ্জুর করেননি আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান ওই চিকিৎসকের জামিনের আবেদন নাকচ করে দেন।
এর আগে গত ৩০ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসকের জামিনের বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের আবাসিক হোস্টেল থেকে মিজানুর রহমানের স্ত্রী চিকিৎসক তানজিলা জাহান মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত মিথিলার মামা খন্দকার শরিফ উদ্দিন বাদী হয়ে গত ১৬ নভেম্বর মিজানুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করেন।
আরও পড়ুন...
সেই চিকিৎসক কারাগারে