সেই চিকিৎসকের জামিনের মেয়াদ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় অস্থায়ী জামিনের মেয়াদ আরও এক মাস বাড়ল চট্টগ্রামের সেই চিকিৎসক সুরমান আলীর। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া আগামী ১৭ জুলাই পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়ান। একই সঙ্গে আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন। ফলে মামলাটি বিচারের জন্য এখন প্রস্তুত হয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, বিচারক অস্থায়ী জামিনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন।গত বছরের ৩০ মে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মলদ্বারে অস্ত্রোপচারের পর সুই রেখে দেওয়ার ঘটনায় এ বছরের ২৮ জানুয়ারি মামলা করেন ছাত্রটির মা দেলোয়ারা বেগম। এ ঘটনায় গত ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।