সেই চিকিৎসকের জামিনের মেয়াদ সাত দিন বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে অভিযুক্ত চিকিৎসক মো. সুরমান আলীর জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছেন আদালত। আগামী ১৭ জুন পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়ানো হয়। ওই দিন মামলাটির পরবর্তী ধার্য তারিখ।গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া এই আদেশ দিয়েছেন। এর আগে ১০ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছিলেন আদালত।মামলায় বাদীপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, সুরমান আলীর আইনজীবীদের স্থায়ী জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৭ তারিখ পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন। ১৭ জুন এ বিষয়ে শুনানি হবে।এর আগে গতকাল মঙ্গলবার সুরমান আলীর উপস্থিতিতে তাঁর আইনজীবীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানালে বাদীপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। উভয় পক্ষের যুক্তিতর্কের পর আদালত জামিনের মেয়াদ সাত দিন বাড়িয়ে দেন।