সেই ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া গতকাল শুক্রবার তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিশেষ বিবেচনায় পরীক্ষা দিতে না দেওয়ায় নগর ও অঞ্চল বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ও সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মামুন খান। এ ঘটনার পর ওই দিন রাতেই ডিসিপ্লিনারি বোর্ডের সভা আহ্বান করা হয়। সভায় তাঁকে সাময়িক বহিষ্কার, ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ ও তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই সিদ্ধান্ত অনুযায়ী গতকাল আশুলিয়া থানায় ওই মামলা করা হয়।