সেই ছাত্রীকে বিদ্যালয়ে দিয়ে এলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে অপহরণ ও নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে ৪৩ দিন পর বিদ্যালয়ে দিয়ে এলেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার।
স্থানীয় সূত্র জানায়, সাংসদ শিরীন আখতার গতকাল সোমবার সকালে ওই নির্যাতিত ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। এরপর ওই ছাত্রীকে নিয়ে বিদ্যালয়ে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের ওই ছাত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। সাংসদ বলেন, মেয়েটি কোনো অপরাধ করেনি। অপরাধ করেছে তাকে অপহরণকারী ব্যক্তিরা।
গত ১৪ ডিসেম্বর পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে। পরে মুক্তিপণ আদায় করে ২ জানুয়ারি তাকে ফেনীর মহিপাল এলাকায় ফেলে যায়। এ ঘটনায় করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।