প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যশোরের সেই মেধাবী ছাত্রীর সুচিকিৎসা এবং হামলাকারী বখাটের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে যশোর শহরে গাড়িখানা সড়কে মানববন্ধন হয়েছে।১৬ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোমেনা নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর বাঁ হাতের দুটি আঙুল ও ডান কান কেটে দেয় ইব্রাহিম হোসেন নামের এক বখাটে। মেয়েটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইব্রাহিম কারাগারে রয়েছে।