সেই ছাত্রীর সুচিকিৎসা ও সন্ত্রাসীর শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যশোরের সেই মেধাবী ছাত্রীর সুচিকিৎসা এবং হামলাকারী বখাটের শাস্তির দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে যশোর শহরে গাড়িখানা সড়কে মানববন্ধন হয়েছে।যশোর বন্ধুসভা আয়োজিত মানববন্ধনে ১৫টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশ হয়।মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংগঠন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ও ম্যাগসেসাই পুরস্কারজয়ী অ্যাঞ্জেলা গোমেজ, শিক্ষাবিদ তারাপদ দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, যশোর সিপিবির সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, রাষ্ট্রপক্ষের সাবেক কৌঁসুলি আবুল হোসেন, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, যশোরের নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সুকুমার দাস, ব্র্যাকের প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদের যশোর শাখার প্রতিনিধি তাহমিনা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর বন্ধুসভার সভাপতি শুভঙ্কর গুপ্ত।১৬ মে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোমেনা নারাঙ্গালী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রীর বাঁ হাতের দুটি আঙুল ও ডান কান কেটে দেয় ইব্রাহিম হোসেন নামের এক বখাটে। মেয়েটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইব্রাহিম কারাগারে রয়েছে।