সেই জনসভা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে আজ শনিবার আওয়ামী লীগের যে জনসভা আয়োজন করা হয়েছিল, তা স্থগিত করা হয়েছে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আজ প্রথম আলোকে এ কথা জানান। সংগঠনের পক্ষ থেকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ দুপুরে ওই জনসভা হওয়ার কথা ছিল। এ জন্য পরীক্ষার কেন্দ্রও পরিবর্তন করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এই স্নাতকোত্তর পরীক্ষার কেন্দ্র পরিবর্তনে গণবিজ্ঞপ্তি জারি না করেই জনসভাস্থল থেকে এক কিলোমিটারের মধ্যে পরিবর্তিত কেন্দ্র নির্ধারণ করা হয়।

এ নিয়ে আজ প্রথম আলোর পঞ্চম পৃষ্ঠায় ‘আ.লীগের জনসভা, তাই পরীক্ষার কেন্দ্র পরিবর্তন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়।