সেই জলাশয় নিয়ে হামলায় চার নারী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সেই জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চার নারী আহত হয়েছেন।আহত নারীরা হলেন: ঝিকরা গ্রামের ওমিছা বিবি (৬০), রোজিনা (৩২), ফাতেমা (৩৫) ও হাফিজা খাতুন (১৬)। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ঝিকরা গ্রামের বিবদমান একটি জলাশয়ে গতকাল শুক্রবার সকালে আলাউদ্দিনের ভাড়াটে লোকজন মাছ ধরতে যায়। তারা পুকুরে জাল দিয়ে মাছ ধরা শুরু করলে প্রতিপক্ষ হাবিবুর রহমানের পরিবারের নারীরা মাছ ধরতে বাধা দেন। এ সময় আলাউদ্দিনের লোকজন তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে ঝিকরা পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।খাস জলাশয়টি এক সপ্তাহের ব্যবধানে ঝিকরা গ্রামের আলাউদ্দিন ও হানিফ আলী নামের দুই ব্যক্তিকে ইজারা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এ নিয়ে ৯ নভেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।