সেই জলিলসহ ৪ শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ (উ.) ইউনিয়নের কাপাইকাপ আলিম মাদ্রাসার চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত শনিবার মাদ্রাসার পরিচালনা পর্ষদের এক সভায় সর্বসম্মতিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।বরখাস্ত শিক্ষকেরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই, আরবির প্রভাষক আবদুল জলিল, কম্পিউটারের শিক্ষক কাউসার আহমেদ ও গণিতের শিক্ষক আবুল খায়ের।গত শনিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী মাদ্রাসা পরিদর্শনে যান। অধ্যক্ষ পলাতক এবং তিন শিক্ষক জেলহাজতে থাকায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের নির্দেশ দেন তিনি। ওই দিনই পরিচালনা পর্ষদের সভায় অধ্যক্ষসহ চার শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাদ্রাসার সিনিয়র শিক্ষক নুরুল আমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।এর আগে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ, তার অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং গ্রাম্য সালিসের মতামত উপেক্ষা করে কথিত বিয়ের অভিযোগে আবদুল জলিলকে আসামি করে মামলা করেছিলেন ওই ছাত্রীর বাবা। মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৩ আগস্ট প্রাইভেট পড়তে গেলে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে ধর্ষণ করেন শিক্ষক আবদুল জলিল। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।গত ৫ জানুয়ারি ওই ছাত্রীর বাবা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাইকে ঘটনাটি জানান। মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রব খাঁ ও মাদ্রাসার কয়েকজন শিক্ষক এবং এলাকার কয়েক ব্যক্তিকে নিয়ে সোয়া ১১ বছরের ওই ছাত্রীর সঙ্গে ষাটোর্ধ্ব জলিলের বিয়ের সিদ্ধান্ত দেন। কিন্তু ছাত্রীর বাবা এই সিদ্ধান্ত না মেনে আদালতে মামলা করেন।