সেই টিলা পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ‘ইউনিভার্সিটি সেন্টার’-এর কাজে টিলার মাটি ব্যবহারের বিষয়টি তদন্ত করছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের আখালিয়া বড়গুল এলাকার ওই টিলা পরিদর্শন করে।