প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবির সন্দেহে গত শুক্রবার গভীর রাতে ময়মনসিংহে আটক ১০ তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার গভীর রাতে শহরের চরপাড়া এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালের কাছ থেকে সন্দেহজনক গতিবিধির কারণে এই ১০ তরুণকে আটক করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ওই তরুণেরা শিবিরের কর্মী প্রমাণিত হওয়ায় নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ময়মনসিংহ অফিস|