সেই তিন শিশুর একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের যমজ সেই তিন শিশুর মধ্যে একজন গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মারা যাওয়া শিশুটির নাম মান্নান (দেড় মাস)। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।আফসানা ও সাবিনা নামের অন্য দুই বোন এখনো বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ রোখসানা পারভীন জানান, নিউমোনিয়া আক্রান্ত মেয়েশিশু দুটির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তারা এখনো শঙ্কামুক্ত নয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।২০ আগস্ট প্রথম আলোয় ‘কোলজুড়ে তিন সন্তান, মুখে দুশ্চিন্তার ছাপ’ শিরোনামে খবর প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার এক গৃহবধূ এবং ঢাকার এক ব্যবসায়ী ওই শিশুদের জন্য গতকাল শনিবার প্রথম আলোর বাগেরহাট প্রতিনিধির কাছে আট হাজার টাকা পাঠান। গতকাল বিকেলে মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কেরামত আলী খানকে সঙ্গে নিয়ে এই প্রতিবেদক বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে শিশুদের বাবা আবু হানিফের কাছে ওই অর্থ হস্তান্তর করেন।