সেই তিন হজযাত্রী মিনায় মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একই পরিবারের তিন সদস্য মিনায় পদপিষ্টের ঘটনায় মারা গেছেন বলে তাঁদের পরিবারকে নিশ্চিত করা হয়েছে। গত শুক্রবার সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তঁাদের এ তথ্য জানায়।
নিহত ব্যক্তিরা হলেন কুলাউড়া পৌর শহরের উত্তর বাজারের মহিব উদ্দিন আহমদ (৭০), তাঁর স্ত্রী রাবিয়া বেগম (৬৫) ও ছেলে জালাল উদ্দিন আহমদ (৩৮)। জালাল ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
নিহত জালালের চাচাতো ভাই আবদুল মতিন গতকাল শনিবার বলেন, শুক্রবার রাতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে তাঁরা ওই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ সৌদিতে দাফন করা হয়ে গেছে বলেও তাঁদের জানানো হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর হজের পরদিন শয়তানের উদ্দেশে পাথর মারতে মহিব, রাবিয়া ও জালাল মিনার দিকে রওনা দেন। এরপর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে ১১ অক্টোবর প্রথম আলোয় ‘হজে গিয়ে একই পরিবারের তিনজন নিখোঁজ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।