সেই তিনজনকে সংবর্ধনা দিল পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে জামায়াত-শিবিরের হামলার শিকার পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমের উদ্ধারকারীদের সংবর্ধনা দিয়েছে মহানগর পুলিশ। সাহসিকতা ও দেশাত্মবোধের জন্য নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝরনা বেগম, সাংবাদিক রফিকুল ইসলাম ও মাহফুজুর রহমানকে এ সংবর্ধনা দেওয়া হয়। মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বলেন, ‘এই তিন মহৎ মানুষকে সংবর্ধনা দিয়ে তাঁদের ঋণ শোধ সম্ভব নয়। ...তাঁরা যে কাজ করেছেন, তাতে দেশের মানুষ নতুন করে উজ্জীবিত হয়েছেন।’ গত সোমবার নগর পুলিশের এসআই জাহাঙ্গীরকে মাটিতে ফেলে হেলমেট ও ইট দিয়ে তাঁর মাথা থেঁতলে দেন ছাত্রশিবিরের কর্মীরা। ছিনিয়ে নেওয়া হয় অস্ত্র ও ওয়াকিটকি। সেদিন জাহাঙ্গীরকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন এই তিনজন।