সেই তিনজনের চিকিৎসা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল রোগে আক্রান্ত দুই ছেলে ও নাতির মৃত্যুর অনুমতি চেয়ে গত জানুয়ারি মাসে প্রশাসনের কাছে আবেদন করেছিলেন মেহেরপুরের তোফাজ্জল হোসেন। কিন্তু সবার সহযোগিতায় এখন তাঁর দুই ছেলে আবদুস সবুর (২২), রাহিনুল ইসলাম (১৩) ও নাতি সৌরভ হোসেনের (৮) চিকিৎসা শুরু হয়েছে ভারতে। ভারতের মুম্বাইয়ের নিউরোজেন ব্রেইন অ্যান্ড স্পাইন ইনস্টিটিউটে গত সোমবার থেকে ওই তিনজনের শরীরে স্টেম সেল থেরাপি দেওয়া হচ্ছে। বিনা মূল্যে এই তিন বাংলাদেশিকে চিকিৎসা সেবা দিচ্ছে ক্লিনিকটি। এর মুখপাত্র অবন্তিকা পাতিল বলেছেন, স্টেম সেল থেরাপি শেষ হওয়ার পর রোগীদের পুনর্বাসন-প্রক্রিয়া শুরু হবে, যার মধ্যে যোগব্যায়াম ও স্পিচথেরাপিও থাকবে। ডিএনএ ইন্ডিয়া